EIIN : 104798
School Code : 4029 RAJABHUBAN, RANGUNIA, Chittagong; 01819783463, 01726284887
রাজা ভুবন উচ্চ বিদ্যালয় Raja Bhuban High School RAJABHUBAN, RAJABHUBAN, RANGUNIA, Chittagong
01819783463, 01726284887; rajabhubanhs.104798@gamil.com
Headmaster Message

    প্রধান শিক্ষকের বাণী
    রাজাভুবন উচ্চ বিদ্যালয় ১৯৬৫ ইং সালে প্রতিষ্ঠিত হয়। অত্র জনপদের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে শিক্ষার আলোয় আলোকিত করার মানসে অত্র এলাকার কিছু উদ্যোমী, শিক্ষানুরাগি ব্যক্তিবর্গ একটি বিদ্যালয়ের প্রয়োজনীয়তা অনুভব করেন। চাক্মা রাজা ত্রিদিব রায়ের সাথে বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আলোচনায় মিলিত হলে তিনি বিদ্যালয়ের নামে ৬৬ শতক জমি দিতে তাৎক্ষনিক ভাবে রাজি হন। রাজা ত্রিদিব রায়ের জমি দান, এলাকাবাসীর সহযোগিতায় অত্র জনপদের সাবেক রাজা রাজাভুবন মোহান রায়ের নামে প্রতিষ্ঠিত হয় “রাজাভূবন উচ্চ বিদ্যালয়”। রাঙ্গুনিয়া উত্তর জনপদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজাভুবন উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠার পর হতে বিদ্যালয়টি অত্র জনপদে শিক্ষা বিস্তারে অসাধারণ অবদান রেখে চলেছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা মন্ডলী শিক্ষার মান উন্নয়নে নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটি শিক্ষা প্রসারে তাঁদের অবদান রেখে চলেছেন। ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী সকলের যৌথ প্রয়াসে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমার প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।